Vegetables Peel Bharta / " সবজির খোসার ভর্তা " ( image 1)
Vegetables Peel Pokora / " খোসার পকোড়া " (image 2)
Vegetables Peel Bharta / " সবজির খোসার ভর্তা "
{Recipe in English and Bengali both versions are available}
Don't waste the vegetables peel. You Should Eat the Peel of These Vegetables - potato, pumpkin, pointed gourd, bottle gourd, green banana & ridge gourd.
Peels have the most nutrients and vitamins that are lost when they are discarded. Peels are tasty and healthy without a single doubt.
Example :
A potato's skin packs more nutrients iron, calcium, potassium, magnesium, vitamin B6 and vitamin C - ounce - for - ounce than the rest of the potato.
The dark green skin contains the majority of a cucumber's antioxidants, insoluble fiber and potassium. The cucumber peel also holds most of its vitamin K.
অধিকাংশ মানুষ সবজির খোসা ফেলে দেন l কিন্তু খোসা পুষ্টিকর ও ভিটামিন যুক্ত l খোসা ফেলে দিলে সেই পুষ্টি গুন গুলো ও হারিয়ে যায় l
সবজির খোসা দিয়ে সুন্দর রান্না তৈরি করা যায় l যারা খান নি ,তারা খোসার ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে কাঁচা লংকা, পেয়াজ, নুন ও সর্ষের তেল, অল্প লেবুর রস দিয়ে খেয়ে দেখুন ভাল লাগবেই l
আলু, পটল, লাউ, ঝিংঙে, কাঁচাকলা, কুমড়ো এই সব সবজির খোসা ফেলবেন না l খোসা ছাড়িয়ে প্লাস্টিক ব্যাগে করে রেফ্রিজারেটরে রাখুন l পরে সময় করে " খোসার ভর্তা " তৈরি করুন l
" সবজির খোসার ভর্তা "
উপকরণ:
সব সবজির খোসা - ২ কাপ,
নুন - স্বাদ মত,
চিনি - ১চা চামচ,
হলুদ - ১/৩ চা চামচ,
কাঁচা লংকা - ২ টি,
আদা - ১ টুকরো,
রসুন - ৩-৪ কোয়া,
ফোড়ন এর জন্য -
শুকনো লংকা - ১টি,
কালো জিরে অল্প,
গোটা সর্ষে অল্প,
সর্ষের তেল - অল্প,
পদ্ধতি :
খোসা গুলো নুন দিয়ে সেদ্ধ করে নিন। এবং জল ঝড়িয়ে আলাদা করে রাখুন।
ব্লেন্ডারে সেদ্ধ খোসা গুলো, কাঁচা লংকা, আদা, রসুন দিয়ে ব্লেন্ড করে নিন। জল অল্প করে দিন ব্লেন্ড করার সময় l বাটা হলে একটা বাটিতে রাখুন l
এবার কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে তাতে শুকনো লংকা,কালো জিরে অল্প, গোটা সর্ষে অল্প, চিনি, হলুদ ফোড়ন দিন l
ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে খোসা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন l শুকনো ভাজা ভাজা
করে নামিয়ে নিন l
গরম ভাতের সাথে খোসার ভর্তা , কাঁচা লংকা, পেয়াজ কুচি, নুন ও সর্ষের তেল, অল্প লেবুর রস দিয়ে পরিবেশন করুন।
** আমি নিজের পছন্দমতন বানিয়েছি আপনারা নিজের পছন্দ মতন উপকরন, মশলা নেবেন, নিজের স্বাদ ও পছন্দ মতন বানাবেন l
** নুন , ঝাল, আপনাদের স্বাদ মত দেবেন।
** ঘি, গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুঁচি দিতে পারেন l
** আপনারা নিজের পছন্দ মতন রসুন পেঁয়াজ কুঁচি / বাটা দিতে পারেন ফোড়নে l নিরামিষ ভাবে পেঁয়াজ রসুন ছাড়া ও বানাতে পারেন l
" Vegetables Peel Bharta "
Ingredients :
Vegetable peels - 2 cups,
Sat to taste,
Green chili - 2,
Ginger - 1 inch pieces,
Garlic - 3-4 cloves,
For Tempering :
Dry red chilli - 1,
A pinch of Black cumin seeds,
A pinch of Mustard seeds,
Mustard oil - 1 teaspoon,
Turmeric powder - 1/3 teaspoon,
A pinch of sugar,
Method :
Take the peel and boiled with salt, water. Drain in a colander and keep aside.
In a blender add the boiled peels, ginger, garlic, green chili and make a paste using some water.
Heat oil in a wok / pan. Then add all the foran / tempering together. Wait for the spices to crackle and for the black cumin, mustard seeds to set off a invigorating aroma. Then add the peel paste and continue stirring till the peel has dried up.
Serve with steamed rice.
** This original recipe can be treated as a guideline. Use your own choice of combinations of lentils and spices to excite your test buds.
Vegetables Peel Pokora / " খোসার পকোড়া "
আলু, পটল, লাউ, ঝিংঙে, কাঁচাকলা, কুমড়ো এই সব সবজির খোসা ফেলবেন না l খোসা ছাড়িয়ে প্লাস্টিক ব্যাগে করে রেফ্রিজারেটরে রাখুন l
পরে সময় করে বিকেলের জল খাবারে বা বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলায় রোজকার সেই চেনাজানা সবজিগুলোর খোসা দিয়ে মুখরোচক " খোসার পকোড়া " বানিয়ে দিলে আর কোনও কথা হবে না।
অতিথি আপ্যায়নেও চায়ের সাথে " খোসার পকোড়ার " বুদ্ধিটা কাজে লাগবে l
" খোসার পকোড়া "
উপকরণ :
সব সবজির খোসা - ২ কাপ,
সুজি - ১/৩ কাপ,
বেসন - ১/৩ কাপ,
নুন - স্বাদ মত,
চিনি - ১/৩ চা চামচ,
হলুদ - ১/৩ চা চামচ,
থেঁতো করা কাঁচা লংকা, আদা, রসুন - ১ চামচ,
বেকিং সোডা - ১/৪ চা চামচ,
পেঁয়াজ কুচি - ১ চামচ,
গোল মরিচ গুঁড়ো - ১/৪ চা চামচ,
গরম মশলা গুঁড়ো - ১/৪ চা চামচ,
জিরে গুঁড়ো - ১/৪ চা চামচ,
তেল ভাজার জন্য,
প্রণালী :
খোসা গুলো নুন দিয়ে সেদ্ধ করে নিন। এবং জল ঝড়িয়ে আলাদা করে রাখুন।
একটি পাত্রে সেদ্ধ খোসা গুলো একটু চটকে নিয়ে সুজি, বেসন, স্বাদ মত নুন, চিনি, হলুদ, থেঁতো করা কাঁচা লংকা - আদা - রসুন, বেকিং সোডা, পেঁয়াজ কুচি, দিয়ে ভাল করে মেখে নিন।
প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে পাকোড়ার মিশ্রণটি ছোট একটু চ্যাপ্টা করে তেলে দিয়ে দিন l বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
ব্যস তৈরি হয়ে গেল মচমচে খোসার পকোড়া। সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন l
** আমি নিজের পছন্দমতন বানিয়েছি আপনারা নিজের পছন্দ মতন উপকরন, মশলা নেবেন, নিজের স্বাদ ও পছন্দ মতন বানাবেন l
** মচমচে করার জন্য চালের গুঁড়ো দিতে পারেন l
** ডিম ভেঙ্গে দিতে পারেন l
** ময়দা , কর্ন ফ্লাওয়ার দিতে পারেন l
** পাউরুটি দিতে পারেন l
** Vegetables Peel Pokora **
Ingredients :
Vegetables peel - 2 cups,
Sooji - 1/3 cup,
Besan - 1/3 cup,
Salt and sugar to taste,
Turmeric powder - 1/3 teaspoon,
Crushed Green chillies & Ginger-Garlic -
1/2 tablespoon,
Baking soda - 1/4 teaspoon,
Onion chopped - 1 tablespoon,
Black pepper powder - 1/4 teaspoon,
Garam mashala powder - 1/4 teaspoon,
Cumin powder - 1/4 teaspoon,
Enough oil for frying,
Method :
Take the peel and boiled with salt, water. Drain in a colander and keep aside.
In a bowl add all the ingredients (except oil) and mix well.
Make small rounds of batter and flatten it lightly.
Take large tawa or pan, keep it on medium heat, spread little oil on it and put 4-5 pokora at a time, brown it on both sides.
Serve hot with green chutney.
** This original recipe can be treated as a guideline. Use your own choice of combinations of lentils and spices to excite your test buds.
** you can add egg, bread crumbs, cornflour, rice flour for different taste & texture.
For more recipe, see my corner page -
https://m.facebook.com/Subarnas-Corner-221439608021721/?ref=bookmarks







